
১৫ জুলাই ২০২৫, রোজ মঙ্গলবার দুপুর ১:০০টায় টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজ গেট সংলগ্ন মেইন রোডে ঢাকা মিটফোর্ড এলাকায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।নাগরপুর উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেল এবং সদস্য সচিব মোঃ শহিদুর রহমান মনির।সমাবেশে বক্তারা আব্দুল্লাহ আলফির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। তারা বলেন, "মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির ছবির অবমাননা জাতির ইতিহাসের প্রতি অবমাননার শামিল। এমন ঘৃণ্য কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"এ সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানান।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম