ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুরে ডিগ্রিহীন ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লক্ষ টাকা

শিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫ ৯১ বার পড়া হয়েছে

টাঙ্গাইল নাগরপুর উপজেলার নাগরপুর বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত মামুদনগর ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মোঃ আব্দুল হাই নামের এক ভুয়া চিকিৎসককে এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।৮ জুলাই ২০২৫, মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপ ভৌমিক। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হাফিজুর রহমান।মোঃ আব্দুল হাই দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা ডিগ্রি ছাড়াই নিজেকে “ডাক্তার” হিসেবে পরিচয় দিয়ে সাধারণ রোগীদের প্রতারিত করে আসছিলেন। অভিযানে তার বিরুদ্ধে যেসব গুরুতর অনিয়ম পাওয়া যায় সেগুলোর মধ্যে রয়েছে:চিকিৎসক না হয়েও ভুয়া ডাক্তারি পদবি ব্যবহার,রোগীদের আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট প্রদান,ল্যাবরেটরিতে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রিএজেন্ট ব্যবহার,ডায়াগনস্টিক সেন্টারের হালনাগাদ লাইসেন্স না থাকা,ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা।উল্লেখযোগ্য এসব অপরাধের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ ও ২৯ ধারায় মোঃ আব্দুল হাইকে তাৎক্ষণিকভাবে নগদ ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপ ভৌমিক। তিনি আরও বলেন, “ভুয়া চিকিৎসক ও অনিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”সচেতন নাগরিক সমাজ ও স্থানীয়রা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ডিগ্রিহীন ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা ১ লক্ষ টাকা

নিউজ প্রকাশের সময় : ০৯:১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫