ঢাকা ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি পালন

শিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫ ৬০ বার পড়া হয়েছে

বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি নেতা আতিকুর রহমান আতিক। তিনি জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি ও শহীদ শামসুজ্জোহা হলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী।শনিবার বিকেলে দপ্তিয়র বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে লিফলেট বিতরণ ও পথসভা শেষে দপ্তিয়র আলহাজ্ব নজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক।গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নজরুল ইসলাম, সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি প্রমুখ। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।আলোচনা সভায় আতিকুর রহমান আতিক বলেন, “আমি ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে আছি। দলের সংকটময় সময়ে নেতাকর্মীদের পাশে থেকেছি, এখনো আছি। সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

নিউজটি শেয়ার করুন

One thought on “নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি পালন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপির ৩১ দফা প্রচার কর্মসূচি পালন

নিউজ প্রকাশের সময় : ০৮:১৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫