
বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. এরশাদ মিয়া এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মো. তোফাজ্জল হোসেন তুহিন।সোমবার (৭ জুলাই) বাংলাদেশ মানবাধিকার কমিশনের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দীন আহমেদ রিপন স্বাক্ষরিত প্যাডে এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।নবনির্বাচিত সভাপতি মো. এরশাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন বলেন, “আমরা সমাজের অসহায়, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাব। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ যেন আইনগত সহায়তা পায়—এ লক্ষ্যেই আমাদের কার্যক্রম পরিচালিত হবে।”তারা আরও বলেন, “এই দায়িত্ব অর্পণের জন্য জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। সেই সঙ্গে সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছি, যেন আমরা মানবাধিকার রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে পারি।”উল্লেখ্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন দেশের বিভিন্ন প্রান্তে মানবাধিকার সুরক্ষা ও প্রচারে কাজ করে যাচ্ছে। নাগরপুরে এই কমিটির কার্যক্রম শুরু হলে স্থানীয় পর্যায়ে মানবাধিকার বিষয়ে সচেতনতা ও সেবা আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম