
নাগরপুরে মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি টিটু
:টাঙ্গাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সরকারি যদুনাথ স্কুল ( হাসপাতাল) মাঠে আলহাজ্ব মকবুল হোসেন
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেছেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। নাগরপুর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো: গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো: জাকির তালুকদারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা,সলিমাবাদ ইউপি চেয়ারম্যান শাহীদুল ইসলাম অপু,গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক,বেকড়া ইউপি চেয়ারম্যান মো: শওকত হোসেন,ধুবরিয়া ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান খান শাকিল,পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান,যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, আনিসুজ্জামান তুহিন,স্বেচ্ছাসেবক লীগ সম্পাদক মো: ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক মোঃ সজিব মিয়া প্রমুখ।উদ্বোধনী খেলায় নাগরপুর পচাসারুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দেলদুয়ার পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম