ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নাগরপুর আলোকদিয়া নয়াই নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নাগরপুর উপজেলার আলোকদিয়া গ্রামের নয়াই নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়াই নদীর একটি অংশ থেকে স্কেভেটর ও ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি কাটা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী দুই ব্যক্তিকে ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযানকালে অবৈধভাবে ব্যবহৃত তিনটি স্কেভেটর ও চাঁরটি ট্রাকের মোট ১০ টি ব্যাটারী জব্দ করা হয়। স্থানীয় জনগণের অভিযোগ, এভাবে নদী থেকে নিয়মিত মাটি কেটে নেওয়ার ফলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং নদী ভাঙনের ঝুঁকিও বাড়ছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত মোহাম্মদ নোমান বলেন, “নদী ও পরিবেশ রক্ষায় আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। অবৈধভাবে মাটি উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”স্থানীয় বাসিন্দারা জানান, নদী দখল ও মাটি কাটা বন্ধ হলে কৃষি জমি, সেচ ব্যবস্থা এবং পরিবেশ রক্ষা পাবে। প্রশাসনের এ ধরনের পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুর আলোকদিয়া নয়াই নদীতে অবৈধভাবে মাটি উত্তোলন দুই জনকে ৫০ হাজার টাকা জরিমানা

নিউজ প্রকাশের সময় : ০৬:২৩:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫