
নাগরপুর উপজেলা আওয়ামী লীগের তর্কবির্তক রেসারেসি যেনো থামছেইনা।
টাঙ্গাইল নাগরপুর উপজেলা আওয়ামী লীগের দুই গ্রপ এর তর্কবির্তক যেনো কমছেনা।গত, ১৭ সেপ্টেম্বর আওয়ামী লীগ আয়োজিত একটি জনসভা আয়োজন করে, টাঙ্গাইল নাগরপুর ও দেলদুয়ার ৬ আসনের সাংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। ঐই দিন মঞ্চে উপস্থিত ছিলেন আঁট জন এমপি সহ বাংলাদেশ কৃষি মন্ত্রী ডা. আব্দুর রাজ্জাক তিনি বলেন নমিনেশন পাবেন না বলে জনসভা মিটিং এ আসবেনা সেটা হবে না। সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আরোও বলেন, কিছু দল ছুট নেতা আজকে জনসভায় আসেনাই, তাই বলে কি জনসভা বন্ধ থাকবে, তিনি আরোও বলেন নমিনেশন কে পাবে বা না পাবে সেটা ঠিক করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বলে আপনারা জনসভায় আসবেন না এটা তো হতে পারে না। ২৯ সেপ্টেম্বর নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠানে এক বক্তব্যে, কেন্দ্রীয় আ.লীগ যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটি'র সদস্য ও টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু বলেন,সাংগঠনিক নিয়োম না মেনেই ১৭ তারিখ জনসভা হয়েছে। বহিষ্কার প্রত্যাহার চিঠি প্রমাণ করে উইলিয়াম/কুদরতের - তারেক শামস হিমু মূল্য কতটুকু। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী তিনি বলেন,
১৭ তারিখ প্রহসনের জনসভা হয়েছে
আমরা উপজেলা আ.লীগ সামনে জনসভা করবো। তিনি আরোও বলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কে বাইপাস করে জনসভা করা হলো। তিনি আরোও বলেন ১৭ তারিখ এর জনসভা জেলা আওয়ামী লীগ বা কেন্দ্রে থেকে কোন নির্দেশনা আসে নাই। নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শামসুল হক বলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি- সাধারণ সম্পাদক কে অবাঞ্ছিত ঘোষনা করলাম। ১৭ তারিখ জনসভার পর থেকে তাদের আমরা মানি না। নাগরপুরে সদর ইউনিয়ন আ.লীগ আয়োজনে উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালনে তিনি এ কথা বলেন।
উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু বলেন, নাগরপুর উপজেলা আ.লীগ অবৈধ ভাবে দল পরিচালনা করছে।পরে টাঙ্গাইল জেলা আ.লীগ সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. দাউদুল ইসলাম দাউদ বলেন, ষড়যন্ত্র করে নাগরপুর আ.লীগে উইলিয়াম-কুদরত-হিমু ভাই থাকতে পারবেন না। বক্তব্য শেষে
নাগরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র জন্মদিন উপলক্ষে আনন্দ র্যালী করেছে উপজেলা আওয়ামী লীগ।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম