ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ১৪৯ বার পড়া হয়েছে

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচন বর্জনে লিফলেট বিতর

সরকার পতনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে অসহযোগ আন্দোলন এবং ৭ জানুয়ারির ভোট বর্জনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সারাদেশে লিফলেট বিতরণ করছে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো।

তারি ধারাবাহিকতায়, আজ সোমবার ১ই জানুয়ারি নাগরপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বায় ও সদস্য সম্পাদকের নেতৃত্বে, দপ্তিয়র ইউনিয়ন ভুগোলহাট বাজারে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এর মধ্যে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে উপজেলার এবং আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মিরা। এসময় নাগরপুর উপজেলার যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন বলেন, আজকে অবৈধ আওয়ামী লীগ সরকার সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্র যন্ত্রেকে ব্যবহারের মাধ্যমে বিরোধী দল ছাড়াই একতরফা তামাশা ও প্রতারণার নির্বাচনের আয়োজন করেছে। ইতোমধ্যে এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী নিজেরাই নিজেরা সহিংসতা ঘটাচ্ছে। আজকে এই গণবিচ্ছিন্ন আওয়ামী লীগ ফের পাতানো নির্বাচনের দ্বারা ক্ষমতায় থাকতে প্রতিবেশী দেশের সহযোগিতা নিয়ে বাংলাদেশের জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। যা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাস্কর বিষয়। কিন্তু দেশের মানুষ ও গণতান্ত্রিক বিশ্ব জেনে গেছে শেখ হাসিনা প্রহসনের নির্বাচন করছেন। যেটা ইতিমধ্যেই ডামি নির্বাচন হিসেবে উপাধি পেয়েছে। নাগরপুর উপজেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব নজরুল ইসলাম বলেন মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত গণতন্ত্র ছলে, বলে, কৌশলে হত্যা করে গত ১৫ বছর ধরে বিনাভোটে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার সীমাহীন দূর্ণীতি, অনাচার, নির্যাতন ও অপশাসন চালিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী মত দমনের জন্য গুম, খুন, গায়েবী মামলাকে হাতিয়ার বানিয়ে দেশে এক নিকৃষ্ট স্বৈরশাসন কায়েম করেছে। ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের ভোট লাগেনা বলে এই সরকারের কাছে জনগণের আশা, আকাঙ্ক্ষা, প্রয়োজন কিংবা অসন্তুষ্টির কোন মূল্য নেই। ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য সমাজের কিছু দুর্ণীতিগ্রস্থ ধনী, আমলা, পুলিশ এবং দলীয় নেতাকর্মী দিয়ে জনগণের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে। এরা দেশের সম্পদ লুট করে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে আর জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ক্ষমতাসীনদের অত্যাচার-চাদাবাজীর শিকার হয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।দোশের পুঁজিবাজার, ব্যাংক, বীমা- এমনকি কেন্দ্রীয় ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করা হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা দূর্ণীতি ও অপচয় করা হয়েছে। ফলে একদিকে যেমন দেশের বৈদেশিক ঋণের পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং খেলাপী ও মন্দ ঋণের কবলে পড়ে দেশের ব্যাংকগুলো বন্ধ হওয়ার পথে অন্যদিকে ক্ষমতাসীনদের সুবিধাভোগীরা বিদেশে সেকেন্ড হোম, বেগমপাড়া, গুলশান-৩ বানাচ্ছে এবং সুইস ব্যাংকসহ বহুদেশে টাকা পাচার করছে।দেশের কৃষকগণ তাদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পায়না অথচ প্রতিদিনই কৃষি ও ভোগ্যপণ্যের দাম বাড়ছে। শ্রমিকেরা ন্যায্য মুজুরী পায়না অথচ প্রতিবাদ করলেই রাজপথে তাদের রক্ত ঝড়ছে। ক্ষুদ্র ব্যাবসায়ীরা নিঃস্ব হয়ে যাচ্ছে। প্রবাসে শ্রমিকদের দুঃসময়ে পাশে দাঁড়ানোর কেও নেই। অথচ এরাই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের প্রধান শক্তি। কিন্তু গণতন্ত্র না থাকলে সংখ্যাগরিষ্ঠের কোন মূল্য থাকেনা বলেই এদের আজ কোন মূল্য নেই। আমরা গণতন্ত্র চাই এই সংখ্যাগরিষ্ঠ এবং দুহু মানুষের মূল্য নিশ্চিত করতে।তাই আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে খেলার আয়োজন করা হচ্ছে তা শুধুই সরকারের অবৈধ ক্ষমতার মেয়াদ বৃদ্ধির জন্য। এই নির্বাচনের সরকারবিরোধী কোন রাজনৈতিক দল অংশ নিচ্ছে না। প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের গণদাবীকে জোর করে উপেক্ষা করার ফলে এই নির্বাচনে জনগণের কোন অগ্রহ নেই। গণতান্ত্রিক বিশ্ব এমন একতরফা নির্বাচনী প্রহসনের অশুভ পরিণাম নিয়ে উৎকণ্ঠা ও সতর্কতা জানিয়েছে।কিন্তু ক্ষমতাসীন অবৈধ সরকার জাতীয় সংসদের কিছু আসন তাদের দূর্ণীতি-অনাচারের অংশীদার অনুগত দলগুলোকে অনুদান হিসেবে দিয়ে তথাকথিত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনুষ্ঠানের তামাশা করতে যাচ্ছে। এই লক্ষ্যে তারা কিছু ডামী প্রার্থীকে নির্বাচনে রেখে এক নতুন হাস্যকর দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। আমরা দেশবাসীকে সত্যিকারের গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার ন্যায্য দাবীর প্রতি অটল থেকে এই আসন ভাগাভাগির তামাশাপূর্ণ ডামী নির্বাচন বর্জন করার আহবান জানাচ্ছি। জনগণের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন সফল হবেনা। শুধু নিজেদের অনুপস্থিতি দিয়ে গণতন্ত্রকামী জনগণ নির্বাচনের নামে এই নোংড়া খেলা ব্যর্থ করে দেবেন। ফলে শীঘ্রই জনগণের অংশগ্রহণে একটি অবাধ নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। যে অবৈধ সরকার জনমতের বিরুদ্ধে নির্বাচনের নামে তামাশা করতে যাচ্ছে- সেই সরকারকে সহযোগীতা করা কোন দেশপ্রেমিক গণতন্ত্রকামী নাগরিকের জন্য উচিত হতে পারেনা বলেই আমরা আজ এই মুহুর্ত থেকে এই অবৈধ সরকারকে অসহযোগীতা করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানাচ্ছি। এই লক্ষ্যে- ৭ জানুয়ারি ডামী ভোটের খেলা বর্জন করুন। ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকুন। সরকারকে সকল প্রকার ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল ও অন্যান্য প্রদেয় স্থগিত রাখুন। সরকারের লুটপাটের অন্যতম মাধ্যম বিধায় ব্যাংকে লেনদেন যথাসম্ভব এড়িয়ে চলুন।ব্যাংকগুলো রাজনৈতিক নেতাকর্মীসহ মিথ্যা ও গায়েবী মামলায় অভিযুক্তগণ মামলায় হাজিরা দেয়া থেকে বিরত থাকুন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ

নিউজ প্রকাশের সময় : ১১:৩৭:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪