
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিলে মুখোরিত নগরী।
স্টাফ রিপোর্টার ফাতেমা আক্তার মাহমূদা ইভা নারায়ণগঞ্জ ঃ সোমবার ৯ অক্টোবর বিকেল ৩ টায় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর মিশনপাড়া এলাকায় এই আয়োজন করা হয় সমাবেশের।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও মহানগর নারায়ণগঞ্জ বিএনপি উন্নত চিকিৎসার জন্য প্রেরণের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশে এড. সাখাওয়াত হোসেন খান বলেন,খালেদা জিয়ার চিকিৎসা বোর্ড বলেছে তার আর কোন চিকিৎসা হবে না বাংলাদেশে। তাকে যদি বাঁচিয়ে রাখতে চায় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। আজকের বিক্ষোভের একটাই কারণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য। তাদের অবশ্যই নিঃশর্ত মুক্তি দিতে হবে।
এসময় নারায়ণগঞ্জে বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, মনির হোসেন খান, আনোয়ার হোসেন আনু, ফতেহ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধান, সাখাওয়াত ইসলাম রানা, উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, বন্দর থানা বিএনপি’র সভাপতি শাহেন শাহ্ আহমেদ,মোস্তাকিম শিপলু, বন্দর, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়নাসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আওতাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদল, ওলামাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুনে সু-সজ্জিত খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করে।
তিনি আরও আদালতের মাথায় বন্দুক রেখে এই সাজা দিয়েছে খালেদা জিয়াকে।অবিলম্বে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। সেই সাজা এই দেশের মানুষ মানে না। আমাদের নেত্রীকে দেশের বাহিরে চিকিৎসার জন্য না নিলে, আমরা ১ দফার দাকি আদায়ের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত করবো। কয়েকদিন আগে বিশ্বের নিকৃষ্ট শাসকদের পর্যালোচনা করা হয়েছে, রেংকিং করেছে। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফাস্ট হয়েছে।, খালেদা জিয়া বাংলাদেশের অভিসংবাদিত নেত্রী। আপোষহীন নেত্রী উপাধী পেয়েছেন ৯০সালে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলো, তত্ত্বাবধায়ক সরকার উনি প্রথম গঠন করেছে। তার অপরাধ হলো তিনি আজকে জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয়। ২ কোটি কুয়েত সরকার জিয়া অরফানেজ ট্রাস্টে টাকা দিয়েছিলো, সেই টাকা বর্তমানেও সেখানে আছে। কোন খরচ করা হয়নাই। বরং সেই টাকা এখন ৮ কোটি টাকা হয়েছে। আদালতের মাথায় বন্দুক রেখে এই সাজা দিয়েছে খালেদা জিয়াকে। সেই সাজা এই দেশের মানুষ মানে না, অবিলম্বে এই দেশের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায়। আমাদের নেত্রীকে দেশের বাহিরে চিকিৎসার জন্য না নিলে, আমরা ১ দফার দাকি আদায়ের আন্দোলনে এই সরকারের পতন নিশ্চিত করবো। কয়েকদিন আগে বিশ্বের নিকৃষ্ট শাসকদের পর্যালোচনা করা হয়েছে, রেংকিং করেছে। সেখানে আমাদের দেশের প্রধানমন্ত্রী ফাস্ট হয়েছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম