নাশকতা মামলায় চুয়াডাঙ্গায় বিএনপির ১৩ নেতাকর্মীর জামিন নামঞ্জুর

- নিউজ প্রকাশের সময় : ০৪:২৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে

মঙ্গলবার (১৪ মে) দুপুর ১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলাম জামিনের আবেদন নাকোচ করে আসামিদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।জামিন না পাওয়া নেতাকর্মীরা হলেন- চুয়াডাঙ্গা জেলা কৃষকদলের আহ্বায়ক মোকাররম হোসেন, দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সহসাধারণ সম্পাদক মন্টু মিয়া, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক সাঈদ বিশ্বাস, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বাচ্চু ও সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম আরিফ, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, বিএনপি কর্মী হাতেম ও রফিক।আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২ নভেম্বর দামুড়হুদা থানায় মামলার আসামি ছিলেন বিএনপির এসব নেতাকর্মী। এর আগে বিএনপির এসকল নেতাকর্মী উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।
















