ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

নিখোঁজ ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে কিশোর

রিপোর্টার রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ১২:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

জামালপুরের ইসলামপুর উপজেলার পাথরঘাটি রেলওয়ে সেতুর ওপর থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেলসেতু থেকে নদীতে পড়ে মো. মৃদুল মিয়া (১৩) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।  গতকাল শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পাথরঘাটি রেলওয়ে সেতুতে এ ঘটনা ঘটে। রোববার (২৩ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ কিশোরের খোঁজ পাওয়া যায়নি।সে উপজেলার ভেঙ্গুড়া গ্রামের বাবু মিয়ার ছেলে। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মো. মৃদুল মিয়াসহ তিন বন্ধু ট্রেন আসার ঠিক আগ মুহূর্তে ওই রেলসেতু থেকে পানিতে ঝাঁপ দেওয়ার পরিকল্পনা করে। ওই সময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সেতু অতিক্রম করছিল। এ সময় ওই তিনজনের মধ্যে দুজন পানিতে ঝাঁপ দেয়। কিন্তু তাদের সঙ্গে থাকা মৃদুল মিয়া ট্রেনের ধাক্কায় পানিতে পড়ে নিখোঁজ হয়। স্থানীয় কয়েকজন বলেন, গত কয়েকদিনে যমুনার পানি বেড়ে উপজেলার সব নদ-নদী পানিতে ভরে গেছে। রেলসেতুর নিচে দিয়ে পানির স্রোত যাচ্ছে। ট্রেনের ধাক্কায় আহত হয়ে পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়েছে। খোঁজাখুঁজি করা হচ্ছে এখনো পাওয়া যায়নি।ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার ঢাকা পোস্টকে বলেন, ওই কিশোরকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসসহ পুলিশ কাজ করছেন। এখনো তার সন্ধান পাওয়া যায়নি। আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, নিখোঁজ কিশোরসহ চারজন ওই জায়গায় গোসল করতে গিয়েছিল। এ সময় এমন ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিখোঁজ ট্রেনের ধাক্কায় নদীতে পড়ে কিশোর

নিউজ প্রকাশের সময় : ১২:৪৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪