ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নির্বাচনী তফশিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ।

সিপন রানা নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ১০:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পড়া হয়েছে

নির্বাচনী তফশিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ

প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ ও তফশিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, সচেতন নাগরিকসহ বাংলাদেশের উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাসমূহ রাজনৈতিক দলসমূহের মধ্যে সংলাপ ও সমঝোতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য, ও অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিলেও কোন ধরনের রাজনৈতিক সমঝোতা ছাড়াই সরকারের পরামর্শে নির্বাচন কমিশন প্রহসনের তফশিল ঘোষণা করেছে। আমরা মনে করি দেশের চলমান সংকটের মধ্যে রাজনৈতিক সমঝোতা ছাড়া ঘোষিত এ তফশিল দেশকে আরও গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ফেলবে। যার দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে। আমরা সরকারের অনুগত মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের তফশিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে জনগণকে তাদের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা তথা দেশের অস্তিত্ব রক্ষায় গণআন্দোলন গড়ে তুলে এই প্রহসনের তফশিল ও দলকানা নির্বাচন কমিশনকে প্রত্যাখ্যান ও প্রতিহত করার আহ্বান জানাই।

নেতৃদ্বয় আরও বলেন, বিরোধীদলসমূহের শীর্ষ নেতৃবৃন্দকে জেলে বন্দী ও রাজনীতির মাঠ অসমতল রেখে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নির্বাচন কমিশনের তামাশা ছাড়া আর কিছু নয়। আগামীতে আবারও দলীয় সরকারের অধীনে ১৪ ও ১৮ মার্কা একতরফা নির্বাচনের ছক তৈরি করা হয়েছে। তার ধারাবাহিকতা ধরে রাখতেই এই প্রহসনের তফশিল। জনগণকে তার ভোটের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় রাজপথে নেমে সর্বাত্মক লড়াই ও সংগ্রাম চালিয়ে যেতে হবে। এই ফ্যাসিবাদী ব্যবস্থা উৎখাতে দেশের জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচনী তফশিল প্রত্যাখ্যান করেছে গণঅধিকার পরিষদ।

নিউজ প্রকাশের সময় : ১০:২২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩