নির্বাচন চলাকালে আহত যুবক সংকটাপন্ন, চিকিৎসা সহায়তার আবেদন

- নিউজ প্রকাশের সময় : ০৮:৫০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

মোঃ মাহবুব আলম বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ-এ গত ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন চলাকালে আইন-শৃঙ্খলা বাহিনীর আঘাতে আহত হয়ে এক যুবক বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে।
আহত ব্যক্তির নাম মোঃ খোকন মজুমদার। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেরকট গ্রামের বাসিন্দা। তাঁর পিতা ওবায়দুল উল্লা মজুমদার।
পরিবারের দাবি, নির্বাচনের শেষ পর্যায়ে এলাকায় বিচ্ছিন্ন ঘটনার সময় আইন-শৃঙ্খলা বাহিনীর এলোপাথাড়ি লাঠিচার্জে তিনি গুরুতরভাবে আহত হন। শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে বর্তমানে তিনি বাড়িতে চিকিৎসাধীন আছেন। তবে আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না বলে জানান স্বজনরা।
খোকন মজুমদারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে তাঁর পরিবার সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিকিৎসা সহায়তার আবেদন জানিয়েছেন। তাঁর বাবার আর্থিক অবস্থা দুর্বল হওয়ায় চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য নিম্নোক্ত নম্বরগুলো দেওয়া হয়েছে:রোগীর নম্বর: ০১৮১৩২৭৩৯৩১
রোগীর পিতার নম্বর: ০১৭৮৭৮৪৫৪৫৬
বিকাশ (মায়ের ব্যক্তিগত): ০১৮৭৯২০৭৫৯২
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।





















