ঢাকা ০৯:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যা করার প্রয়োজন তাই করা হবে- নির্বাচন কমিশনার

নরসিংদী জেলা থেকে সাদ্দাম উদ্দিন রাজ 
  • নিউজ প্রকাশের সময় : ০৫:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪ ৮৬ বার পড়া হয়েছে

আমাদের একটাই উদ্দেশ্য নির্বাচন সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে করতে যা করার প্রয়োজন তাই করা হবে বলে বলেছেন নির্বাচন কমিশনার মোঃ আলমগীর। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা প্রশাসক ড. বদিউল আলম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের একটাই উদ্দেশ্য নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে হবে। অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে যা প্রয়োজন তার সব ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয়, সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্টদের নয় বলেও তিনি জানান।এ সময় পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান (পিপিএম), স্থানীয় সরকার শাখার উপপরিচালক মৌসুমী সরকার রাখী, জেলা ম্যাজিস্ট্রেট, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, জেলা আনসার ভিডিপি কর্মকর্তা, র‌্যাব ও ৬ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল থানার ভারপ্রাপ্তগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে যা করার প্রয়োজন তাই করা হবে- নির্বাচন কমিশনার

নিউজ প্রকাশের সময় : ০৫:১৯:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪