
তারিখ ১১/১০/২৪জামালপুরে জেলা শহরে নির্মাণাধীন একটি বহু তলভবনের সেপটিক ট্যাংক থেকে চাঁন মিয়া (৬৫) নামে এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত চাঁন মিয়া (৬৫) বাইপাস মোড় এলাকার দোকান মালিক সমিতির নৈশপ্রহরী ছিলেন। তিনি সদর উপজেলার নারিকেলি গহেরপাড়ার মৃত ছাবেদ আলীর ছেলে।তার সঙ্গে দ্বায়িত্ব পালন করা নৈশপ্রহরী ঠান্ডা মিয়া সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে তারা একসঙ্গে টহল দিচ্ছিলেন। রাত ৪টা দিকে তারা আলাদা হয়ে বিপরীত দিকে টহল শুরু করেন।কিন্তু চাঁন দীর্ঘসময় ধরে না ফেরায় তাকে খুঁজতে থাকেন। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি বলে জানান । পরে শুক্রবার সকালে শহরের বিসিক শান্তিনগর বাইপাস মোড় সংলগ্ন পাঁচতলা একটি ভবনের সেপটিক ট্যাংকে স্থানীয়রা লাশটি ভেসে থাকতে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনার স্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে সদর থানার পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব আলী সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি যে কোন ভাবে সেপটিক ট্যাংকে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও সিসিটিভির ভিডিও দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম