নুরুল হক নুরের উপরে রহস্যজনক হামলা জুলাই বিপ্লবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ।

- নিউজ প্রকাশের সময় : ০৫:৪৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫ ৯৯ বার পড়া হয়েছে

রিপোর্টার সৈয়দ স্বাধীন
বার ২৯ আগস্ট বিকেলে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি ও আওয়ামীলীগের সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালায়,এতে গন অধিকার পরিষদ এর অনেকে আহত হয় এই অতর্কিত হামলার প্রতিবাদে সন্ধায় মশাল মিছিলের আয়োজন করা হয়,মশাল মিছিল শেষে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় আল রাজি কমপ্লেক্সের সামনে গন অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সংবাদ সম্মেলন করার সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতা-কর্মীদের উপর বর্বরোচিতভাবে হামলা করে এবং নুরুল হক নুর কে সুনির্দিষ্টভাবে টার্গেট করে পাশবিক অত্যাচার করে যাতে নুরুল হক নূরের মৃত্যু হয়, সেই সাথে দলীয় কার্যালয়ে ঢুকে কার্যলয়ের চেয়ার টেবিল ভাঙচুর করে ওই ঘটনায় শতাধিক নেতা কর্মী আহত হয় অনেকের অবস্থা গুরুতর,দলীয় কার্যালয়ের নিচে সংবাদ সম্মেলন শুরু করার প্রাক্কালে কেন নুরুল হক নুরের উপর হামলা করা হলো এই বিষয়টা গভীর রহস্য সৃষ্টি করেছে এবং দেশ ও জাতির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করে গণঅধিকার পরিষদ,
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারির যোদ্ধা হিসেবে অবদান রেখেছেন জুলাই অভ্যুত্থানের পরও তাঁর মতো নেতার উপর এমন নির্মম হামলা চালানো হয়েছে,যা ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের ইঙ্গিত দেয় এটি কেবল গণঅধিকার পরিষদের উপর নয়,বরং সমগ্র জাতির গণতান্ত্রিক অধিকারের উপর হামলা,গণ অধিকার পরিষদ মনে করে এই হামলার পিছনে আওয়ামী লীগের দোসর বাহিনী এবং জাতীয় পার্টির ষড়যন্ত্র রয়েছে,যা নয়া বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করার চক্রান্ত,
তারই প্রেক্ষিতে গণ অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো: সাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
গণ অধিকার পরিষদ নিম্নলিখিত ৫ দাবি পুনর্ব্যক্ত করছেঃ
১.গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরসহ আহত সকল নেতা-কর্মীর তাৎক্ষণিক উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সরকারি স্তরে সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২.পুলিশ ও সেনাবাহিনীর সদস্যসহ হামলাকারী সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের প্রক্রিয়া শুরু করতে হবে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
৩.জাতীয় পার্টির সকল কার্যক্রম অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।
৪.স্বরাষ্ট্র উপদেষ্টাকে তাঁর ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
৫.এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।
এবং নেতৃবৃন্দকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থানা করেন।















