
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল গ্রামের কৃতি সন্তান, ৮ নং সমুদয়কাঠী ইউনিয়ন পরিষদের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান, সমাজসেবক ও শিক্ষানুরাগী বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব শেখ আব্দুস সাত্তার সাহেব আর নেই।
আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শেখ আব্দুস সাত্তার ছিলেন প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষাবান্ধব মানুষ। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের সেবা করেছেন এবং উপজেলা ও জেলা পর্যায়ের রাজনীতিতে ছিলেন সক্রিয়।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে অসাধারণ ভূমিকা রেখেছেন। সেহাঙ্গল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে পরবর্তীতে বিদ্যালয়টির গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কাউখালী কলেজের ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য, জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে সমাজে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন।
শেখ আব্দুস সাত্তার একজন সফল সরকারি কর্মকর্তা, খেলোয়াড় ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও এলাকায় পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে সেহাঙ্গল গ্রামসহ সমগ্র নেছারাবাদ উপজেলা এক নিবেদিতপ্রাণ সমাজসেবক, শিক্ষানুরাগী ও প্রিয় মুরুব্বীকে হারালো।
তার মৃত্যুতে দৈনিক রুদ্র বাংলা পরিবার এবং ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব গভীর শোক ও সমবেদনা জানিয়েছে।
শোক বার্তায় বলা হয়—
“জনাব শেখ আব্দুস সাত্তার ছিলেন এক নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, শিক্ষক ও সমাজসেবক। তাঁর মৃত্যু নেছারাবাদ তথা দক্ষিণাঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।”
মহান আল্লাহ রাব্বুল আলামীন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দিন—আমিন।
মোঃ মতিউর রহমান
সম্পাদক, দৈনিক রুদ্র বাংলা
শাহ আলম খান
সহ সম্পাদক, দৈনিক রুদ্র বাংলা
সভাপতি ও সাধারণ সম্পাদক
ঢাকা ডিভিশনাল প্রেস ক্লাব
দৈনিক রুদ্র বাংলা
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম