ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

পদ্মা সেতুতে ১৩ দিনে টোল আদায় ৪২ কোটি টাকা ঈদকে কেন্দ্রে করে

রিপোর্টার স্বপন মিয়া 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের আগে ও পরে ১৩ দিনে পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছে ৪২ কোটি ১ লাখ ৭৯ হাজার ৩৫০ টাকা। গত ১০ জুন থেকে ২২ জুন রাত ১২টা পর্যন্ত এই টোল আদায় হয়েছে বলে পদ্মা সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছ এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২১ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৬০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৮ লাখ ৮৩ হাজার ৭৫০ টাকা।পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গত ১০ জুন থেকে ২২ জুন পর্যন্ত পদ্মা সেতুর উভয় প্রান্ত দিয়ে এই টোল আদায় হয়েছে। ১৩ দিনে দুই প্রান্ত দিয়ে ৩ লাখ ৭৯ হাজার ১১০টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত দিয়ে ১ লাখ ৯৮ হাজার ৮২৫টি যানবাহন আর জাজিরা প্রান্ত দিয়ে ১ লাখ ৮০ হাজার ২৪০টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে।তিনি আরও জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয়েছে ১৪ জুন। ওই দিন ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়। এছাড়া গত ২২জুন ৩ কোটি ৭৮ লাখ, ৯২হাজার ২৫০ টাকা, ২১ জুন টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৭ লাখ, ৬২ হাজার ৫০ টাকা, ২০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ১৫০ টাকা। এর আগে ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা, ১৬ জুন ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা, ১৭ জুন ঈদের দিন ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা, ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা এবং ১৯ জুন ২ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে। এর আগে ১০ জুন টোল আদায় হয়েছে ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা, ১১ জুন ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ১২ জুন ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা এবং ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু উদ্বোধনের পর থেকে দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের ২৩ জেলার সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উদ্বোধনের পরের দিন ২৬ জুন থেকে যানবাহন পারাপারের জন্য সেতু খুলে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে ১৩ দিনে টোল আদায় ৪২ কোটি টাকা ঈদকে কেন্দ্রে করে

নিউজ প্রকাশের সময় : ১১:৫৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪