


সোমবার (০৩ জুন) বেলা ১১.৩০ ঘটিকায় পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এর মূল ভবনের 'হল অব প্রাইড' সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উদযাপন উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ মহোদয়।সভায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে হতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসলাম খান পিপিএম মহোদয়। সভায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।এছাড়াও অনুষ্ঠানে সকল ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম