ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ পাড়ি,দুবাইয়ে কর্মস্থলেই খুন হলেন কাজলী।

মোঃ মহিবুল ইসলাম খুলনা বিভাগীয় ব্যুরো চিফ
  • নিউজ প্রকাশের সময় : ১০:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

পরিবারের সচ্ছলতা ফেরাতে দুবাই পাড়ি জমিয়েছিলেন আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নের দরিদ্র ভ্যানচালক তছের আলীর মেয়ে কাজলী খাতুন (২৫)। গত শুক্রবার কর্মস্থলেই খুন হয়েছেন তিনি। এদিকে, কাজলীর মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। কবে লাশ দেশে ফিরবে, এখন সেই অপেক্ষায় দিন গুনছেন কাজলীর পরিবারের সদস্যরা।স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার কাজলীর এক নারী সহকর্মী দুবাই থেকে মোবাইলে কাজলীর মৃত্যুর খবর দেন। প্রবাসে কাজলীর মৃত্যুর খবর পেয়ে তার পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েন। ঘটনার খবর পাওয়ার পর থেকে বারবার কাজলীর মা ও বাবার মেয়ের শোকে পাগল প্রায় অবস্থা। কান্না করতে করতে মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলছেন নিহত কাজলীর মা ও বড় বোন।নিহত কাজলীর পিতা তছের আলী বলেন, কাজলী তার মেজো মেয়ে। কাজলী ও তার ছোট বোন ঢাকায় গার্মেন্টসে চাকরি করতেন। সেখান থেকে বাড়িতে কাউকে কিছু না জানিয়েই তিনি ৭ মাস আগে দুবাই চলে যান। একদিন কাজলী মোবাইলে জানান তিনি দুবাইয়ে পাড়ি জমিয়েছেন। ভালো কাজও পেয়েছেন সেখানে। এরই মধ্যে ৬ মাস পর দুবাই থেকে গত ৬ রোজায় ঈদের ছুটিতে বাড়িতে আসেন কাজলী। কিন্তু পরিবারের সাথে ঈদ না করেই কর্মস্থলে ফিরে যান তিনি। এ মাসেও বাড়িতে টাকা পাঠানোর কথা ছিল।গত শুক্রবার দুবাই থেকে কাজলীর সহকর্মী পরিচয়ে এক নারী মোবাইল ফোনে কালজীর মৃত্যুর বিষয়টি জানান। তিনি জানান, সুপারভাইজারের নিকট বেতনের বেশকিছু টাকা পেতেন কাজলী। টাকা চাওয়া নিয়ে সুপারভাইজারের সঙ্গে কাজলীর কথা কাটাকাটি হয়। এসময় সুপারভাইজার লোকমান হোসেন ওরফে সাইকো একটি কাঁচের বোতল দিয়ে কাজলীর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।কাজলীর পিতা আরও বলেন, ওই সুপারভাইজারের শ্বশুর বাড়ি টাঙ্গাইল। কিন্তু তার বাড়ির কোথায় তা জানেন না তিনি। তিনি বলেন, কাজলীকে যে সুপারভাইজার খুন করেছে, তার বিচার চাই। সরকার যতদ্রুত সম্ভব আমার মেয়ের লাশ ফিরিয়ে দিক।এ বিষয়ে কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু বলেন, দুবাইয়ে কর্মস্থলে কোম্পানির সুপারভাইজারের হাতে কাজলী খাতুন খুন হয়েছে বলে জেনেছি। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তার লাশ দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য সকল প্রকার আবেদন করা হয়েছে। যত দ্রুত সম্ভব লাশ দেশে নিয়ে আনতে চেষ্টা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরিবারের সচ্ছলতা ফেরাতে বিদেশ পাড়ি,দুবাইয়ে কর্মস্থলেই খুন হলেন কাজলী।

নিউজ প্রকাশের সময় : ১০:০০:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪