ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে

রিপোর্টার রোজিনা বেগম 
  • নিউজ প্রকাশের সময় : ১২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উদ্ধার এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এবং পুলিশ কর্মকর্তারা।মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে ৮, ৯ ও ১০ নম্বর ক্যাম্পের পৃথক স্থানে পাহাড় ধসের এসব ঘটনা ঘটে। কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মূলত মঙ্গলবার রাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের একাধিক স্থানে একাধিক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কাপ্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ এর (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ৯ জনের মধ্যে ৭ জনই রোহিঙ্গা। বাকি দুজন বাংলাদেশি বলে জানা গেছে। উদ্ধার কাজ চলমান রয়েছে।শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। এতে ক্যাম্পের একাধিক স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এখনো পর্যন্ত মোট ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্যাম্পে পাহাড় ঘেঁষে অনেক বসতি রয়েছে। জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে দুই বিভাগে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে।অধিদপ্তর জানিয়েছে, ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাহাড় ধস, ৯ জনের মরদেহ উদ্ধার রোহিঙ্গা ক্যাম্পে

নিউজ প্রকাশের সময় : ১২:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪