ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে।

সৈয়দ আল ইমরান (ঝালকাঠি জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩ ১৩৪ বার পড়া হয়েছে

ঝালকাঠিতে পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে

ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন (ওরফে সায়মন) গতকাল ১০আগষ্ট বৃহস্পতিবার রাত আনুমনিক ৯টার দিকে জেলা পুলিশ লাইন্স এর ২০ গজের মধ্যে শহরের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মোঃ আলাউদ্দিনকে (৩২) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলেও গুরুত্বর অবস্থায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলাউদ্দিন জেলা পুলিশ লাইন্সের যানবাহন শাখায় কর্মরত। হামলায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে (২৮) পুলিশ রাতে আটক করতে সক্ষম হয়েছে। সে শহরের কৃষ্ণকাঠি এলাকার আঃ খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো: আলাউদ্দিন ও আকরাম হোসেন নামের দুই পুলিশ সদস্য,জেলা পরিষদের সামনে চায়ের দোকানে রুটি-সবজি খাচ্ছিলেন। খাবারে লবণ কম হওয়া নিয়ে চায়ের দোকানির সঙ্গে পুলিশ সদস্য আলাউদ্দিনের তর্ক হয়। সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগ সহসভাপতি রুহুল আমীন সায়মন চা দোকানির পক্ষ নিয়ে পুলিশ সদস্য দুজনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে।

একপর্যায়ে ছাত্রলীগ নেতা সায়মন দোকানে থাকা জ্বালানি কাঠ উঠিয়ে সরাসরি পুলিশ সদস্য আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হলে সাথের পুলিশ সদস্য আকরামসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণকাঠি এলাকা থেকে ছাত্রলীগ নেতা রুহুল আমীন সায়মনকে আটক করে।

এ ঘটনায় জেলা পুলিশ লাইন্স এর কনেষ্টবল আকরাম হোসেন বাদী হয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগ নেতা সায়মনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট, সরকারী কাজে বাধা দানের অভিযোগে থানায় মামলা নং-০৯, দ:বি: ১৮৬,৩৩২,৩৩৩,৫৫৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। শুক্রবার বিকালে তাকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়াত জানিয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ জানায়, তিনি সংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছে। তাই ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনের আটকের প্রকৃত কারন জানতে পারিনি। তবে এ ব্যাপারে মামলার কপি হাতে পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনর্চাজ মো: নাসির উদ্দিন সরকার বলেন, জেলা পুলিশ লাইন্স এর ২০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। আসামীকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ সদস্যকে পিটিয়ে আহত করার মামলায় ছাত্রলীগ নেতা কারাগারে।

নিউজ প্রকাশের সময় : ০৪:৩২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩