
গাজীপুর মহানগরীর পূবাইল থানার চৌকস অফিসার এস আই হুমায়ুন কবির ও তাঁর সঙ্গীয় র্ফোসসহ ১৩ জুলাই শনিবার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পূবাইল থানাধীন ৪১ নং ওয়ার্ডের পূবাইল বাজার রেলক্রসিং এলাকায় থেকে ৬ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেন পূবাইল থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার তাহের মিয়ার কন্যা ফাতেমা আক্তার কল্পনা(২৮) ও পুত্র মো. আল-আমিন (২৫) পূবাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান গ্রেফতার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে বলেন, গ্রেফতাররা দুইজনই সম্পর্কে আপন ভাই বোন তারা কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পূবাইল হয়ে টঙ্গী এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে যাচ্ছিল। তারা বাসে করে বিভিন্ন যানবাহনে লুকিয়ে অভিনব কায়দায় মাদককারবারি করতো।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূবাইল থানায় মামলা রুজু হচ্ছে বলেও জানান তিনি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম