ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

জামিন পেলেন নুসরাত জাহান।

বিনোদন ডেস্ক
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

ফ্ল্যাট প্রতারণা মামলায় শেষপর্যন্ত আলিপুর আদালতে হাজিরা দিলেন সাংসদ, অভিনেত্রী নুসরাত জাহান। শনিবার (২০ জানুয়ারি) নিম্ন আদালতে হাজিরা দেন তিনি।এর আগে আদালতে সশরীরে হাজিরা দিতে না চেয়ে আলিপুর জজ কোর্টে আবেদন করেছিলেন নুসরাত। তবে সেই আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে হাজিরার নির্দেশ বহাল রাখেন বিচারক। এরপর অবশেষে আদালতে হাজির হয়েছিলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী।যদি ও আগামী ২৪ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। তবে তার আগেই নিজের আইনজীবীকে নিয়ে আলিপুর আদালতে পৌঁছে যান নুসরাত।

আলিপুর আদালত সূত্রে ভারতীয় গণমাধ্যমের খবর, ফ্ল্যাট প্রতারণার মামলায় এ দিন ৪ হাজার টাকার সিকিউরিটি বন্ডে জামিন নিয়েছেন নুসরাত। ফলে আপাতত এই মামলায় স্বস্তি পেলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের ডিরেক্টর ছিলেন নুসরাত। সেসময় ফ্ল্যাট দেওয়ার নাম করে অবসরপ্রাপ্ত ৪২৯ জন ব্যাংককর্মীর কাছ থেকে টাকা তোলে সেই প্রতিষ্ঠানটি। সবার কাছ থেকে সাড়ে পাঁচ লাখ করে রুপি করে তোলা হয়। মোট ২৩ কোটি রুপি তোলা হয়েছিল বলে খবর। বদলে তাদের এক হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে সেই ফ্ল্যাট আজও তারা পাননি। এরপর নুসরাতের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাংককর্মীদের নিয়ে ইডির দফতরেও গিয়েছিলেন।

ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ ও ইডির গোয়েন্দারা। ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকেও পাঠিয়েছিল ইডি। গত বছর সেপ্টেম্বরে সিজিও কমপ্লেক্সে নুসরাতকে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

জিজ্ঞাসাবাদের ঠিক পর পরই কলকাতা প্রেস ক্লাবে একটি সাংবাদ সম্মেলন ডাকেন নুসরাত। তিনি জানান, অভিযোগ ওঠার অনেক আগেই তিনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ছেড়ে দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জামিন পেলেন নুসরাত জাহান।

নিউজ প্রকাশের সময় : ০৯:০৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪