ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

প্রকাশ্য তরুণীকে মারধরের ভাইরাল ভিডিওটির কারণ জানা গেল

মো:জামাত আলী বিশেষ প্রতিনিধি:
  • নিউজ প্রকাশের সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে

পটুয়াখালীর বাউফলে ঈদের দিন প্রকাশ্যে রাস্তায় এক তরুণীকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। দুই দিন ধরে ফেসবুকে ভেসে বেড়ানো ভিডিওর কমেন্ট বক্সে নানান মন্তব্য করছেন নেটিজেনরা।ওই ভিডিওতে দেখা যায়, ঈদের দিন দুপুরে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া কলেজ রোড এলাকায় সাদা পায়জামা ও কালো পাঞ্জাবি পরিহিত ২৬-২৭ বছরের এক তরুণ ও কালো সালোয়ার কামিজ পরা এক তরুণী হাত ধরে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে হেঁটে যাচ্ছেন। তরুণের পরনে থাকা পেছনের দিকে কালো পাঞ্জাবি অর্ধেক ছেড়া।হেঁটে যাওয়ার একপর্যায়ে তরুণীকে একটি নির্মাণাধীন ভবনের সামনে বেধড়ক কিলঘুসি মারছেন ওই তরুণ। চুল ধরে টানাটানি করছেন। এরপর ওই তরুণ সামনের দিকে হাঁটতে থাকলে তরুণী পিছন থেকে তরুণের হাত ধরে অভিমান ভাঙানোর চেষ্টা করে। এরপর দুজনে হেঁটে সামনে এগিয়ে যাওয়ার এক পর্যায়ে তরুণ ফের ওই তরুণীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। তরুণী উঠে পুনরায় ওই তরুণের হাত ধরে সামনে হাঁটতে থাকে। এক পর্যায়ে একটি বাসার সামনে তরুণীকে চুলের মুঠি ধরে কিলঘুসি মারতে থাকেন এবং ধাক্কা মেরে আবারো রাস্তার পাশে ফেলে দেয়।এভাবে দফায় দফায় তরুণীকে মারধর করা হয়। ওই সময় রাস্তা দিয়ে যানবাহন ও পথচারীরা চলাচল করলেও কেউ এগিয়ে আসেননি। ঈদের দিন সন্ধ্যার দিকে ৪৬ সেকেন্ডের ধারণ করা ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ওই ভিডিও সম্পর্কে খোঁজ নিলে জানা যায়, নির্যাতিত তরুণীর নাম মিম। তার বাবার নাম মিলন। কালাইয়া লঞ্চ ঘাট এলাকায় তাদের বাসা। গত এক বছর আগে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের কামরুল নামের এক তরুণের সঙ্গে তার বিয়ে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক নির্যাতিত ওই তরুণীর এক ঘনিষ্ঠ আত্মীয় জানান, ঈদের দিন ওই তরুণ তার শ্বশুরের বাসায় আসেন। এরপর স্ত্রীর সঙ্গে মান অভিমান করে বাসা থেকে বের হয়ে যান। স্ত্রীও তার পিছু নেয়। এক পর্যায়ে রাস্তায় অভিমান ভাঙানোর চেষ্টা করলে তরুণীকে মারধর করা হয়।নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী বলেন, ওই তরুণ জোড় কদমে হেঁটে যাচ্ছেন আর তরুণী তার পিছন দিক থেকে কালো পাঞ্জাবি ধরে তাকে থামানোর চেষ্টা করতেই পাঞ্জাবির পিছনের অংশ ছিঁড়ে যায়। তখন ওই তরুণ ক্ষুব্ধ হয়ে তরুণীকে কিলঘুষি মারতে থাকেন। এভাবে তরুণীকে কয়েক দফায় মারধর করা হয়। এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, ভিডিওটি তিনি দেখেছেন। নির্যাতিত তরুণীর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রকাশ্য তরুণীকে মারধরের ভাইরাল ভিডিওটির কারণ জানা গেল

নিউজ প্রকাশের সময় : ০১:৩৪:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০২৪