ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮,

প্রতারণা করা ইসরাত আবারও গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে

রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১১:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে

দিনাজপুরে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণার অভিযোগে ইসরাত জাহান ওরফে আনিকা তাসনিম সরকার (৩০) নামের এক নারী প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া প্রতারণায় সহায়তা করা শাহাদাত (২৪) হোসেন নামের এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার সময় গ্রেপ্তার হয়েছিলেন ইসরাত জাহান।বৃহস্পতিবার (২০ জুন) দিনাজপুর কোতোয়ালি থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন।গ্রেপ্তারকৃত ইসরাত জাহান ওরফে আনিকা তাসনিম সরকার ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ি গ্রামের শাহাজাহান আলী সরকারের মেয়ে। আর শাহাদাত হোসেন সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা মিস্ত্রিপাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।প্রেস ব্রিফিংয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, ভুয়া ম্যাজিস্ট্রেট সেজে ডিসি অফিসে চাকরি দেওয়ার নাম করে ঘুঘুডাঙ্গা এলাকার আল আমিনের কাছ থেকে দেড় লাখ টাকা হাতিয়ে নেন ইসরাত জাহান। শাহাদত হোসেনের মাধ্যমে আল আমিনের পরিচয় হয় ইসরাত জাহানের সঙ্গে। বিভিন্ন উৎসের মাধ্যমে আল আমিন জানতে পারেন তিনি ভুয়া ম্যাজিস্ট্রেট। টাকা ফেরত চাইলে গড়িমসি করেন ইসরাত ও শাহাদাত। বুধবার (১৯ জুন) বিকেলে ইসরাতকে শাহাদাতের বাসায় দেখতে পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেপ্তার করে।তিনি আরও বলেন, এর আগে ২০২৩ সালের ১৬ জানুয়ারি ইসরাত জাহান ওরফে আনিকা তাসনিমকে ম্যাজিস্ট্রেট সেজে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী থানায় আরও একটি প্রতারণার মামলা আছে। বিভিন্ন সময় নাম-পরিচয় পরিবর্তন করে প্রতারণা করে থাকেন ওই নারী। তিনি আল আমিনসহ আরও কয়েকজনের কাছ থেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়ে ৮ লাখ ৩৫ টাকা হাতিয়ে নিয়েছেন।প্রেস ব্রিফিংয়ে কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এএফএম মনিরুজ্জামান মণ্ডল, পরিদর্শক (ইন্টেলিজেন্স) বিশ্বনাথ, উপপরিদর্শক শামীম, নূর আলম, ইন্দ্র মোহন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতারণা করা ইসরাত আবারও গ্রেপ্তার ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে

নিউজ প্রকাশের সময় : ১১:২১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪