ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

প্রতিবেদন প্রকাশের পর নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে একশনে উপজেলা প্রশাসন

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৯৩ বার পড়া হয়েছে

নাগরপুরে ড্রেজার মেশিনে বালু-মাটি লুট, সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ প্রশাসন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্ব আরোপ করে দ্রুত পদক্ষেপ নিয়েছে উপজেলা সহকারী কমিশনার দীপ ভৌমিক। শুক্রবার (২ আগস্ট) প্রতিবেদন প্রকাশের দিনেই পাকুটিয়া ইউনিয়নে দ্রুত অভিযান পরিচালনা করা হয়, যা চলে দুপুর থেকে রাত অবধি পর্যন্ত। এতে ইউনিয়নের পুখুরিয়া, মানড়া, বাঘুটিয়া ও রাথুরা ঘাটে বসানো সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের কাউকে আটক করা যায়নি।পাকুটিয়া ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম খান মুঠোফোনে জানায়, বালু-মাটি লুটের বিরুদ্ধে উপজেলা প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করায় এলাকাবাসী ব্যাপক খুশি। প্রশাসন রাত পর্যন্ত অভিযান চলমান রেখেছে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। বালু খেকোদের বিরুদ্ধে যথাযথ সংবাদ তুলে ধরায় নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থা সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। আশাকরি ভবিষ্যতে এমন অবৈধ ব্যবসার বিরুদ্ধে কর্তৃপক্ষের একশন চলমান থাকবে।জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে জানিয়ে নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক বলেন, গতকাল পাকুটিয়া ইউনিয়নে টাঙ্গাইল জেলার সীমানায় স্থাপিত সকল অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধ বালু-মাটি বিক্রির ব্যবসায়ীদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রতিবেদন প্রকাশের পর নাগরপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে একশনে উপজেলা প্রশাসন

নিউজ প্রকাশের সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪