
সকল প্রতিহিংসা ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের দোষ না খুঁজে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ কে শান্তিতে রাখার আহ্বান জানিয়েছেন লিটন পন্ডিত,লিটন পন্ডিত গণযোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন,বিএনপি জামাত একে অপরের দোষ প্রকাশ করতে করতে এমন অবস্থায় পৌছাইতেছে কয়দিন পর মানুষ ভুলেই যাবে আওয়ামিলীগ নামে কেউ ছিল।হয়তবা লীগের লোকেরা আইসা বলবে ভাইরে নিজেরা মিলেমিশে থাক,ঝগড়া করা ভালানা.......বিএনপি জামাতের লোকদের আইডিগুলিতে গেলে ওদের একে অপরকে পছানোর স্টেটাস দেখে আওয়ামিলীগ মুখ টিপে টিপে হাসে,তাদের কমেন্টস বক্মে এসে মজা নেয়।এই সময়ে যেকোন দলের দেশপ্রেমিক সবাইকে অন্তত স্থিতিশীল একটা পরিবেশ তৈরী করে সমাজে শৃঙ্খলা ফিরাতে সবাইকে কিছুটা সেক্রিফাইস করা উচিত।এমন নোংরা, অরাজক রাজনৈতিক পরিবেশ কারও জন্য কল্যানকর নয়,মহান রব আমি আমাকে সঠিক পথে থাকার তৌফিক দিক।আমি মনে করি আমারও ভুল থাকতে পারে তেমনি আপনি আপনাদের ও ভুল থাকতে পারে,সবার যায়গা থেকে একটা সুন্দর আগামির জন্য চেষ্টা করা উচিত।যার জন্য সবার আগে আত্মশুদ্ধি দরকার,আসুন একে অপরকে সম্মান করি,পার্সোনালি কোন ভুল থাকলে একে অপরের সাথে কথা বলি।রাজনীতি থাকবেই,দিনশেষে সবাই এদেশের নাগরিক,ক্ষোভ, শত্রুতা শান্তি বয়ে আনেনা তেমনি কোন অপরাধীও যেন বিচারের উর্দ্ধে না যায়।দেশটা আমাদের,এবারের ঈদটা হোক রাজনৈতিক প্রতিহিংসামুক্ত।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম