
গত শনিবার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের তরইলিশা গ্রামে পারিবারিক কলহের জের ধরে ভাগনে লাঠি দিয়ে পিটিয়ে মামাকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আনিস খা (৪৫) ওই গ্রামের রুস্তুম আলী খানের ছেলে। অভিযুক্ত ভাগনে রিপন ব্যাপারী একই গ্রামের বাসিন্দা শাহজাহান ব্যাপারীর ছেলে।মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে মামা-ভাগনের বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ভাগনে রিপন লাঠি দিয়ে মামা আনিসের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে আনিস মাটিতে লুটিয়ে পড়লে দ্রুত উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করেন। বিকালে উপজেলা হাসপাতাল থেকে বরিশালের উদ্দেশে আনিসকে নিয়ে রওনা হন স্বজনেরা। স্পিডবোটে তোলার আগেই তিনি মারা যান।ওসি ইয়াসিন হক বলেন, ‘মরদেহ থানায় এনে রাখা হয়েছে। আজ রবিবার (২১ এপ্রিল)ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভাগনে রিপনকে আটক করতে পুলিশের অভিযান চলছেওসি এবং দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মকিম তালুকদার বলেন কোন ঘটনাকে কেন্দ্র করে এ হামলা হয়েছে তা জানা যায়নি। তবে ভাগনের লাঠির আঘাতে মামা আনিসের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম