ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে রাজবাড়ী যাচ্ছেন ব্যারিস্টার সুমন

স্টাফ রিপোর্টার ফয়সাল হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে রাজবাড়ী যাচ্ছেন ব্যারিস্টার সুমনহবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ, ক্রীড়াপ্রেমী, ক্রীড়া সংগঠক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন প্রীতি ফুটবল ম্যাচ খেলতে আগামীকাল শুক্রবার (১৯ এপ্রিল) দুপুর ৩টায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর রেলস্টেশন সংলগ্ন ঐতিহ্যবাহী বহরপুর রেলওয়ে মাঠে আসছেন বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটি বহরপুরের আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন একাডেমী বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে।বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় বিষয়টি ঢাকা পোস্টকে নিজেই নিশ্চিত করেছেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি নিজেও তার ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী শহিদুল ইসলামের (সাহিদ) সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা জানিয়েছেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ব্যারিস্টার সুমন একাডেমীর হয়ে ফুটবল খেলবেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কালাম আজাদ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউজ্জামান চৌধুরী টিটু, বালিয়াকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম প্রমুখ বি.এন.বি.এস আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় মুখ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আগামীকাল বিকেল ৩টায় ঐতিহ্যেবাহী বহরপুর রেলওয়ে মাঠে ফুটবল খেলতে আসবে। এই প্রীতি ফুটবল ম্যাচে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমী বনাম মাগুরা জেলা ফুটবল একাদশ অংশগ্রহণ করবে। আমরা ইতোমধ্যেই খেলার মাঠটি প্রস্তুত করেছি। কাল রাজবাড়ী জেলা ও জেলার বাইরে থেকে কয়েক হাজার দর্শক ফুটবল খেলা দেখতে আসবে। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ পিপিএম বলেন, শুক্রবার বহরপুর রেলওয়ে মাঠে ব্যারিস্টার সুমন তার একাডেমী নিয়ে ফুটবল খেলতে আসবে। এ খেলায় হাজার হাজার দর্শক হবে। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। খেলার মাঠসহ আশপাশের এলাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রীতি ফুটবল ম্যাচ খেলতে রাজবাড়ী যাচ্ছেন ব্যারিস্টার সুমন

নিউজ প্রকাশের সময় : ১০:০৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪