ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

জামাত আলী বিশেষ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে

প্রেমিকাকে জীবনসঙ্গী হিসেবে পেতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চিঠি ফেলে গেছেন এক ব্যক্তি। শনিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় চার মাস ১০ দিন পর নয়টি দানবাক্স খোলার সময় রেকর্ড ২৭ বস্তা টাকার সঙ্গে এমন কয়েক চিঠি পাওয়া যায়।একটি চিঠিতে প্রেমিক সাইফুল ইসলাম নামের একজন লিখেছেন, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি পারভীন নামে একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসি। কিন্তু মেয়েটি আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট একটি প্রার্থনাই করি, আল্লাহ যেন আমার জীবনসঙ্গী হিসেবে পারভীনকে কবুল করে নেন। যারা চিঠিটা পড়বেন তাদের কাছেও আমি দোয়া চাই।কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, চার মাস ১০ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে। এবার দিন বেশি হওয়ায় একটি ট্রাংক দেওয়া হয়েছিল।ট্রাংক দেওয়া হয়েছিল।পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে। তিন মাস পর পর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে চার মাস ১০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। আশা করা যাচ্ছে, অতীতে সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।এই দানবক্সে আরও এক প্রেমিক চিঠি লিখে রেখে গেছেন। নাম পরিচয়হীন ওই প্রেমিকার চিঠিতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য। হে আল্লাহ আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি। আর সেও আমাকে। আমরা বিয়ে করতে চাই। কিন্তু তার মা-বাবা-ভাই মেনে নেয় না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি আমার পছন্দের মানুষের ফ্যামিলি যেন আমাদের মেনে নেয়। তুমি এই তৌফিক দান করো। আমিন।অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট মহুয়া মমতাজ, মসজিদের পেশ ইমাম মুফতি খলিলুর রহমান ও রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলাম, সিবিএ নেতা আনোয়ার পারভেজসহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরাসহ মোট ২২০ জনের একটি দল টাকা গণনায় অংশ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রেমিকাকে পেতে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি

নিউজ প্রকাশের সময় : ০৯:৪০:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪