
প্রেমের টানে ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশের জয়পুরহাটের গ্রাম কুসুম শহর এসেছেন তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭) নামের এক তরুণী।ইন্টারন্যাশনাল ফোরাম স্পিকিং-24 ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয় ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বাংলাদেশি যুবক শাকিউল ইসলামের (২৯)।জানা গেছে, মধ্যবিত্ত পরিবারের শাকিউল ইসলাম লেখাপড়া শেষে চাকরির উদ্দেশ্যে রাজধানী ঢাকায় যায়। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-24 নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত দুইমাস আগে শাকিউল ইসলাম ঢাকা থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে রওনা দেন। ১০ জুন ওই দেশের রীতিনীতি অনুযায়ী পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পূর্ণ হয়। বিয়ের পর দেশে ফেরেন শাকিউল ইসলাম। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।এরপর মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫ টায় নব দম্পতি উপজেলার কুশুমশহর গ্রামে নিজ বাড়িতে আসেন। নব দম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।এ বিষয়ে শাকিউল ইসলাম বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবৎ তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে বিয়ে করেছি। আগামী বৃহস্পতিবার বউভাত অনুষ্ঠান হবে।স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর দেশ প্রিয়কে বলেন, লোকমুখে বিষয়টি জেনেছি। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইন্দোনেশিয়ার মেয়েটিকে দেখতে মানুষজন শাকিউলের বাড়িতে ভিড় করছে। দোয়া করি তারা দাম্পত্য জীবনে সুখি হোক।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম