
মোঃ আল আমীন ভোলা জেলা প্রতিনিধি।
ভোলর মনপুরা উপজেলার ৫ নং কলাতলী ইউনিয়নে সুস্থ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ (নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ) যৌথ উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করেন।
শনিবার (১ ফেব্রুয়ারি ) দিনব্যাপী এই ফুট পেট্রোলিং পরিচালিত হয় ৫ নং কলাতলী ইউনিয়নে গুরুত্বপূর্ণ স্থানসমূহে। অভিযানের আওতায় আবাসন বাজার, মনির বাজার, হিন্দু আবাসন, জাহাঙ্গীরের খাল, মাওলানা বাজার, রিপন বাজার, কবির চৌধুরী বাজার, এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা টহল দেন।
পেট্রোলিংকালে নৌবাহিনী,কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তারা।
নৌবাহিনী সূত্র জানায়, সুস্থ ও সুষ্ঠু নির্বাচন, গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
স্থানীয় বাসিন্দারা নৌবাহিনী,কোস্টগার্ড ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম