ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

রিপোর্টার বিশেষ প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ ১৮৫ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে কুপন তৈরি করে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয় খুলনার ফুলতলা উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার ও সদস্য সচিব মনির হাসান টিটোকে শোকজ করেছে বিএনপি।শনিবার (১৪ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তাদের শোকজ করেন।দলীয় সূত্রে জানা গেছে, আগামী ১৬ ডিসেম্বর ফুলতলা উপজেলা বিএনপির উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচি সফল করতে ‘বাংলাদেশ উৎসব কুপন-২০২৪’ নামের র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে উপজেলা বিএনপি। এ নিয়ে দলের ভেতরে ও বাইরে তীব্র সমালোচনা তৈরি হলে ১৩ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে কুপন বিতরণ স্থগিত করার ঘোষণা দেন বিএনপি নেতারা।শোকজের চিঠিতে বলা হয়, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি দিয়ে কুপন তৈরি করে ‘বাংলাদেশ উৎসব’ এর আয়োজন করতে দলের নেতাকর্মীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন-যা সম্পূর্ণরুপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও এক ধরণের চাঁদাবাজী।সুতরাং দলের শৃঙ্খলা পরিপন্থী এ ধরণের কর্মকাণ্ডের জন্য আপনাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য আপনাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলতলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবকে শোকজ

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৪:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪