ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

ফেরেন লাশ হয়ে ঋণের টাকা জোগাড় করতে ঢাকায় যান বকুল মিয় 

রিপোর্টার মোঃ মনির হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪ ৬১ বার পড়া হয়েছে

ঋণের টাকা জোগাড় করতে ঢাকায় পাড়ি জমান বকুল মিয়া। গত ১২ জুলাই শেরপুর থেকে কাজের খোঁজে দক্ষিণখান যান। সেখানে ভাড়ায় রিকশা চালাতেন তিনি। গ্রামে কাজ না থাকায় ঢাকায় রিকশা চালাতে যাওয়া ছাড়া উপায় ছিল না তার। চার সদস্যের পরিবারে সেই ছিল উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি। শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা গরজরিপা ইউনিয়নের চাউলিয়া বাজারের সামছুল হকের ছোট ছেলে বকুল মিয়া (২৭)। ১৮ জুলাই ঢাকা থেকে খবর আসে বকুল উওরা আজমপুর রেইগেটে কোটা বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর কাছে জানা যায়, বকুল কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। নিহত রিকশাচালক বকুল মিয়ার স্ত্রী মনিকা বেগম বলেন, এক ছেলে এক মেয়েকে নিয়ে আমাদের ভালোই যাচ্ছিল। গেল ঈদের পর থেকে কাজ-কাম কম কথায় ধার দেনা করে আমাদের সংসার চলতো। ধারের টাকার পরিমাণটা বেশি জন্য আমার জামাই রিকশা চালাতে যায়। কিছুক্ষণ ফিরল লাশ হয়ে। আমি আগে জানলে আমার জামাইরে ঢাকায় যাইতে দিতাম না। ১৮ তারিখ বৃহস্পতিবার সকালেও আমার সাথে কথা হয়। বিকেলে খবর আশে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছে। আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ করে ঢাকা থেকে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। আমার স্বামীর মৃত্যুতে আমার ছেলে মাহাদী হাসান শুভ (১২) ও মেয়ে বুসরাত জান্নাত মিতু (০৫) পড়ালেখা ও অনিশ্চিত হয়ে পড়েছে।পলিথিন কিনতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান আবু ছায়েদ‘আমারে আর আমার পেটের বাচ্চাটাকে কে দেখবে’ ওই এলাকার হুমায়ুন কবির বলেন, পরিবারটা এখন একদম অসহায়। বকুল কাজ করে তাদের সংসার চালাইতো এখন ওর ছেলে-মেয়েকে কে দেবে? দুইজনই মাদরাসায় পড়ে। ঢাকায় গেল কাজ করতে, কেমনে কী হইল রিকশা চাইতে যায়ে লাশ হয়ে ফিরল। এ বিষয়ে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমি ঢাকা থেকে লাশ আসার বিষয়টি খোঁজ নিয়েছি। বিষয়টি সত্য সে ঢাকায় রিকশা চালত। গরজরিপা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, বকুলের পরিবারের সাথে আমার কথা হয়েছে। এই পরিবারটি একদম গরিব। এক ছেলে এক মেয়ে আছে তাদের। আমি ব্যক্তিগত ভাবে তাদের সর্বাত্মক সহযোগিতা করব এবং বকুল মিঞার ছেলে শুভ যে মাদরাসায় পড়ে আমি সেই মাদরাসার সভাপতি সেজন্য তার পড়ালেখার যে খরচ সেটা আমি দেব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরেন লাশ হয়ে ঋণের টাকা জোগাড় করতে ঢাকায় যান বকুল মিয় 

নিউজ প্রকাশের সময় : ০৯:১০:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪