ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বজ্রপাতে সিরাজগঞ্জে ২ কৃষকের মৃত্যু

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ১১৩ বার পড়া হয়েছে
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের মাঠে ধান কেটে বাড়ি ফেরার পথে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস।
নিহতরা হলেন, সদর উপজেলার বহুলী ইউনিয়নের বাগডুমুর গ্রামের নছিম খানের ছেলে আব্দুল মালেক ও একই গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে মো. সোলেমান শেখ। তারা দুজনেই পেশায় কৃষক।
সুমন কুমার দাস বলেন, মাঠে ধান কাটছিলেন এই দুই কৃষক। হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে বাড়িতে ফিরছিলেন তারা। কিন্তু পথিমধ্যে বজ্রপাতের কবলে পড়ে দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে হাসপাতালেই রয়েছে’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বজ্রপাতে সিরাজগঞ্জে ২ কৃষকের মৃত্যু

নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩