
রিপোর্টার: রফিকুল ইসলাম
রাজধানীর বনানী সামরিক কবরস্থানে নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল মরহুম মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মরহুম মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান।
জিয়ারতকালে প্রধানমন্ত্রী মরহুম মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কিছু সময় নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান। পরে পরিবারের সদস্য ও উপস্থিত নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় উপস্থিত নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা বলেন, জাতির সংকটময় সময়ে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মত্যাগ দেশের মানুষ কখনো ভুলবে না। তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কবর জিয়ারত গভীর তাৎপর্য বহন করে।
জিয়ারত শেষে প্রধানমন্ত্রী দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম