ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার সাদিয়া আক্তার 
  • নিউজ প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তারা।বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশন উদ্যোগে রোববার (২৫ আগস্ট) সকল কর্মকর্তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে সংগঠনটির সভাপতি মো. লুৎফুল আজীম ঢাকা পোস্টকে বলেন, দেশের দুর্যোগময় পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সহায়তায় এম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর, ফসলের ক্ষেত, ভেসে গেছে গবাদি পশু ইত্যাদি।তিনি বলেন, বিভিন্ন জায়গায় থেকে খবর পাওয়া গেছে গ্রামীণ দোকানপাটগুলোও পানিতে ডুবে আছে। ফলে কেনার মতো শুকনা খাবারেরও সংকট রয়েছে। এ পরিস্থিতিতে বন্যাপীড়িত মানুষের সার্বিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন।এনবিআর সূত্র বলছে, ট্যাকসেশন অ্যাসোসিয়েশন নিজস্ব ব্যবস্থাপনায় বন্যার্তদের সহায়তায় ত্রাণ কার্যক্রমেও (যেমন-শুকনো খাবার, বিশুদ্ধ পানি, পরিধেয় পোশাক, নিত্য ব্যবহার্য জিনিস) অংশ নিচ্ছে। এছাড়াও একটি বিশেষ স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে সশরীরে বন্যাপীড়িত এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেবে। এ উদ্দেশ্যে বন্যার্তদের সহায়তা কার্যক্রম তদারকির জন্য একটি বিশেষ সেল গঠন করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দিলেন কর কর্মকর্তারা

নিউজ প্রকাশের সময় : ১১:৩৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪