ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন

বয়লার বিস্ফোরণে নিহত ১.আহত ৬

সৈয়দ মো: স্বাধীন রিপোর্টস,,,,,,
  • নিউজ প্রকাশের সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে

গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি ব্যাটারি তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনের এক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাশিমপুরের দক্ষিণ পানিশাইল এলাকায় এ ঘটনায় আহত ছয়জন হলেন অমল ঘোষ, আবদুর রহিম, দেলোয়ার, রাজু, আমিনুর ও ডালিম। এর মাঝে অমল ঘোষের অবস্থা গুরুতর। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে নিহত ওই চীনের নাগরিকের নাম পুশুচি। তিনি কারখানাটিতে ব্যাটারি তৈরির প্রকৌশলী হিসেবে কাজ করতেন। কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহিউদ্দিন দেশ প্রিয় নিউজকে বলেন, কারখানাটিতে বয়লার বিস্ফোরণে সাতজন আহত হন। এর মাঝে অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে মারা যান চীনের নাগরিক পুশুচি। বয়লারের আঘাতে তাঁর মাথার একাংশ মারাত্মক জখম হয়। আহত অন্যদেরও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে। এর মাঝে অমল ঘোষের শরীরের প্রায় ৩০ ভাগ পুড়ে গেছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রিং ভিউ নামের ওই ব্যাটারি কারখানায় ১২০ থেকে ১৩০ জন শ্রমিক কাজ করেন। এর মধ্যে চীনের নাগরিক আছেন আটজন। প্রতিদিনের মতো গতকাল কারখানাটিতে ব্যাটারি তৈরির কাজ চলছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হঠাৎ করেই কারখানাটির একটি বয়লার বিস্ফোরণ ঘটে। এতে প্রকৌশলী পুশুচিসহ অন্তত সাতজন আহত হন। পরে তাঁদের উদ্ধার করে গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান পুশুচি।বয়লার বিস্ফোরণের পর কারখানাটিতে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফীন। তিনি জানান, বিস্ফোরণের কারণ জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বয়লার বিস্ফোরণে নিহত ১.আহত ৬

নিউজ প্রকাশের সময় : ০৩:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪