
সংবাদ দাতাঃ মেহেদী হাসান
বরিশাল সিটি করর্পোরেশন নির্বাচনে হাতপাখার প্রার্থী মুফতি ফয়জুল করিম সাহেবের উপর হামলা!বরিশাল সিটি নির্বাচনে, বরিশাল এ.কাদের স্কুল কেন্দ্রে বাংলাদেশ ইসলামি আন্দোলন মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করীমের উপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে স্থানীয় নৌকা সমর্থকদের উপর।
হাতপাখা প্রার্থী সাংবাদিকদের এ বিষয়ে জানান,
" তারা আমাদের এজেন্ট বের করে দিছে, এলাকায় নৌকা সমর্থকরা আমাদের ভোটারদের কাজে বাঁধা দেয় তারা আমাদের ভোটারদের কেন্দ্রে ডুকতে দেয়না।আমি প্রার্থী আমার উপর'ই যেমন অত্যাচার চালাচ্ছে তারা,তাহলে বুঝেন আমার সমর্থকদের উপর কি নির্যাতনটাই না চলছে!"
মুফতি ফয়জুল করীম প্রশাসনের দিকে আঙ্গুল তুলে আরো বলেন,
"এখানে প্রশাসন নিরাপত্তা পালন করতেছে, নির্বাচনে কার উপর হামলা হলো কে ভোট ডাকাতি করছে তার কোনো হুঁশ নাই তাদের।"
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম