
রিপোর্টার মোঃআনজার শাহ
কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পূর্ব আড্ডা তিনানি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে একটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
আজ শনিবার (২৭ জুলাই ২০২৫) দুপুর ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত আলী আকবর সাহেবের ছেলে ইব্রাহিমের বাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে এবং কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়, তবে আগুনের তীব্রতায় ঘরের সব আসবাবপত্র, পোশাক, কাগজপত্রসহ যাবতীয় মূল্যবান সামগ্রী পুড়ে যায়।
এ ঘটনায় ইব্রাহিমের পরিবার চরম ক্ষতির মুখে পড়েছে। তাদের বসবাসের একমাত্র ঘরটি পুড়ে যাওয়ায় তারা এখন খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। কেউ কেউ বলছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম