
বাংলাদেশের দিকে ক্রমশ শক্তি বাড়িয়ে ধয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়!
আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়!
আগামী ১২ ঘণ্টার মধ্যে ক্রমশ শক্তি বাড়ানো আশঙ্কা নিয়ে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার। জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারটি হলো হাওয়াইয়ের পার্ল হারবারে মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ কমান্ড
জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তরফে জানানো হয়েছে, এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে দক্ষিণ-পশ্চিম বাংলাদেশে।
দুপুর ১ টার মধ্যে যে সব জেলা ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, সে জেলা গুলো হলো বরিশাল,পটুয়াখালী, খুলনা, কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ - পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ভাবে দমকা হওয়া অথবা ঝড়ো হওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে বলা হয়েছে, এই ক্রান্তীয় সাইক্লোনটি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম এবং পশ্চিম প্রান্তের দিকে এগোচ্ছে। এটি বাংলাদেশের কুয়াকাটা এলাকায় আছড়ে পড়তে পারে। ৪০ কিলোমিটার এলাকাজুড়ে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে বলেও জানানো হয়েছে জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের বুলেটিনে।
ইন্দো প্যাসিফিক ট্রপিক্যাল সাইক্লোন ওয়ার্নিং সেন্টার জানায়, গত ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে এটি। বাংলাদেশ ছাড়াও এর প্রভাব পড়বে ভারতের পশ্চিমবঙ্গে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম