
চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্যোগে পৌর মুক্তমঞ্ছ হতে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি শহরের কাউতুলী শেষ হয় এবং মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়।এসময় হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছেন, প্রকাশ্যে দিবালোকে আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। ইসলাম হত্যা সমর্থন করে না। যারা হত্যা করেছে এবং জড়িত ইসকনের সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।এ সময় মহাসচিব বলেন, আমরা সমস্ত হত্যাকাণ্ডের বিচার চাই। ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫ জনকে হত্যা করা হয়। তাদেরকে এই বাংলার মাটিতে প্রকাশ্যে বিচার করতে হবে। হত্যার বিচার হলো ফাঁসি। শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের ফাঁসিতে ঝুলাতে হবে।বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া হেফাজতে ইসলামের সভাপতি মুফতি মুবারকুল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম কাসেমী, মুফতি বোরহান উদ্দিন কাসেমী, মাওলানা গাজী ইয়াকুব উসমানী প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, ইসকন ভারতের হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে দেশে সাম্প্রদায়িক উস্কানি ও দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে লিপ্ত আছে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম