


সম্মানিত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ এর পক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এ কর্মরত পুলিশ সদস্যের মেধাবী সন্তানদের ''বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪'' প্রদান অনুষ্ঠিত হয়।জিএমপি কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) মহোদয় বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪'' প্রদান করেন এসময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে সম্মানিত জিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যের সন্তানেরা একাডেমিক পরীক্ষায় মেধার সাক্ষর রেখেছেন, এজন্য আমরা গর্বিত। পুলিশের সন্তানদের মানুষ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন তাদের 'মা'। কারণ পুলিশে যারা চাকরি করেন, তারা সর্বক্ষণ জনগণের সেবা দেওয়ার জন্য ব্যস্ত থাকেন। এজন্য সন্তানের পড়াশোনাসহ সার্বিক যত্ন তার মা'কে নিতে হয় । তাই এই কৃতিত্ব মা'দেরই প্রাপ্য।শিক্ষার্থীদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার জনাব মোঃ মাহবুব আলম, বিপিএম, পিপিএম (বার) মহোদয় আরো বলেন, ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। ভবিষ্যতে উচ্চশিক্ষিত হয়ে জনগণের ও দেশের সেবা করতে হবে।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম