বাংলাদেশ- ভারত ফ্রেন্ডশিপ ডায়লগে অংশ গ্রহন করলেন এমপি টিটু ।
- নিউজ প্রকাশের সময় : ০৬:২৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৮৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ- ভারত ফ্রেন্ডশিপ ডায়লগে অংশ গ্রহন করলেন এমপি টিটু ।
সিপন রানা নাগরপুর(টাংগাইল) প্রতিনিধি : সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ- ভারত ফ্রেন্ডশিপ ডায়লগে অংশগ্রহণ করেছেন টাঙ্গাইল ৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। শুক্রবার
(৬ অক্টোবর) বাংলাদেশ- ভারত সংলাপ অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেছেন এমপি টিটু।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার(৫ অক্টোবর) বিকেল ৪ টায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে এবং ব্যবসা,শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নের স্বার্থে ১১ তম সংলাপ শুরু হয়। গ্রান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, ভারতের সংসদ সদস্য ভিনসেন্ট পালা ও ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা। সংলাপে বাংলাদেশের পক্ষে ছয়জন মন্ত্রী, ২০ জন সংসদ সদস্য সহ জাতীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন।
















