
নিজস্ব প্রতিবেদন
সরারচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মৃত ভাইয়ের জমি আত্মসাৎ ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিকের বাসা চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৫ টায় সবাই যখন ঘুমে বিভোর তখনই প্রতিপক্ষরা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটায়।
সরেজমিন সূত্রে জানা যায় হযরত আলী গং এবং মহব্বত আলী গং তাদের বড় ভাই মরহুম আবুবাক্কারের জমি জোরপূর্বক ভাবে দখল করে ধানের জমি কেটে নিয়ে যাই। ওয়ারিশের সম্পতি বন্টকনামা দলিল ছাড়া তারা বিক্রি করে। এই বিষয়ে মরহুম আবুবাক্কারের একমাত্র মেয়ে সাংবাদিক পারুল আক্তার হযরত আলী গং এবং মহাব্বত আলী গং তাদের কাছে তার বাবার প্রাপ্য অংশটুকু বুঝিয়া পাওয়ার দাবী জানান। এবং তার দাদার সম্পত্তি এবং তার বাবার ক্রয়কৃত সম্পত্তি দলিল বাবদ তাদের কাছে চাইতে গেলে। সাংবাদিক পারুল আক্তারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করেন। হুমকির অডিও রেকর্ড সংরক্ষিত। গত ২৬এপ্রিল/২৬ রবিবার সকালবেলা তার ধানি জমি কেটে নিয়ে যায় হযরত আলী গং এবং মহব্বত আলী গংরা। মরহুম আবুবক্কারের নামে ৫০ শতক বাড়ির জমি সাফ কাওলা এই জমি নিয়ে হযরত আলীর, মহব্বত আলী,ফতেআলী, তিন ভাই মিলে দখল করেছে, । বিমলা খাতু,কমলা খাতুন, কমরুনাহার জোরপূর্বক জমি দখল করে। সাংবাদিক পারুল আক্তার তার ফুফুদের ওয়ারিশ দিতে বাধ্য।সে তার ফুফুদের জানাই আপনারা জমি নিতে চান তহলে বন্টক নামা দলিল কররেন না হয় সলেহ নামা করেন। পারুল আক্তার এমন প্রস্তাব করিলে হযরত আলী, এবং মহব্বত আলী, ফতেহ আলী, তাদের বোনদের সাথে এক হয়ে সেই প্রস্তাব নাকোচ করে দেয়। এবং পারুল আক্তার কে হুমকি দিয়ে যাচ্ছে তার বাবার অংশ দাবি করলে তাকে এবং তার নাবালক ছেলে সাখাওয়াত হোসেন শাওন ও তার বৃদ্ধা মা ফাতেমা বেগমকে মেরে ফেলবে, তাদেরকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তার মা এবং ছেলে স্থায়ীভাবে বসবাস করে গ্রামের বাড়িতে। পারুল আক্তার পেশায় একজন সংবাদ কর্মী। তার কোন ভাই বোন নেই সে তার বাবার একমাত্র মেয়ে।
স্হানীয় সুত্রে জানা যায়, প্রবাসী হযরত আলীর ইন্দনে তার ১ ছেলে ২ বউ একত্রিত হয়ে বৃহস্পতিবার ভোরে সাংবাদিকের বাসা চুরির ঘটনা ঘটায়। এ বিষয়ে বাজিতপুর সহকারী কমিশনারের(ভূমি) ও বাজিতপুর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম