
হতে পারে ঈদের ছুটির সাথে সামঞ্জস্য রেখে সবার সুবিধার্থে ৯ এপ্রিল সরকারি ছুটি ঘোষণা করতে সুপারিশ করেছে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।তিনি বলেন ছুটির সুপারিশ করা হলেও এ বিষয়ে সিদ্ধান্ত আগামীকাল বৈঠকে নেওয়া হবে।যানজট যেন না হয় এবং শ্রমিকদের বেতন যেন যথাসময়ে দেওয়া সম্ভব হয় এজন্য ব্যাংক খোলা রাখার কথা বলা হয়। বন্ধের দিনও খোলা রাখে সুবিধা দিতে পারে ব্যাংক, যাতে শ্রমিকদের মধ্যে কোনো অসন্তোষ না হয়। শ্রমিকদের যাই প্রাপ্য থাকে সেগুলো যাতে সময় মতো পরিশোধ হয় সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার মালিকদের সঙ্গে মিটিং করে এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।তিনি বলেন, আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সেজন্য যানজট বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সেজন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ আমরা দেবো।এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।এর আগে ঈদযাত্রায় যানজট, যাত্রী হয়রানি ও সড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে ৮ ও ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম