ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

বাবুরহাটে আগুন!! এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে

প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের বৃহৎ পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর বাবুরহাটে (শেখেরচর) ভয়াবহ আগুনে পুড়েছে প্রায় অর্ধশতাধিক দোকান।শনিবার (১৬ মার্চ) রাত ১টয় সদর উপজেলার বাবুরহাট (শেখেরচর) বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের ইনচার্জ নাঈম ইবনে হাসান জানান, আগুন লাগার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে একে একে আমাদের সাথে আরও ইউনিট যুক্ত হয়ে মোট ৮টি ইউনিট ফায়ার ফাইটিংয়ে অংশ নেয়। প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দীর্ঘ আড়াই ঘন্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এশিয়ান লুঙ্গির মালিক রূপচাঁন মিয়া প্রতিনিধিকে জানান মসজিদ থেকে তারাবি নামাজ পড়ে বাসায় যাই। রাত ১১টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ছুটে গিয়ে দেখি আগুনের লেলিহান শিখা দাউদাউ করে জ্বলছিল। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। পরে আড়াই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে প্রায় অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। তিনি আরও জানান প্রতিটি দোকানে থ্রী পিস ও লেপ তোষকের কাপড় ছিলো। আনুমানিক অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।  এদিকে আগুনের খবর শুনে নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) দূরঘটনাস্থলে ছুটে যান। এসময় তারা খুব কাছ থেকে ঘটনা পর্যবেক্ষণ করেন।এর আগে গত বছরের ২৯ অক্টোবর রাত ১১টার দিকে বাবুরহাট (শেখেরচর) বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়েছিল। এসময় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাবুরহাটে আগুন!! এবার কপাল পুড়েছে অর্ধশতাধিক ব্যবসায়ীর

নিউজ প্রকাশের সময় : ০৭:১৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০২৪