
গৌরবময় ২০ বছরে পদার্পন করলো জাতীয় পত্রিকা বার্তা প্রবাহ। ১লা জুলাই ২০২৪ইং (সোমবার) বিকাল ০৪ ঘটিকায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আনন্দঘন পরিবেশে পালিত হলো বার্তা প্রবাহ পত্রিকার ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে। কোরআন তেলওয়াত করেন, জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা সাংগঠনিক বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আনজার শাহ্।বার্তা প্রবাহ পত্রিকার সম্পাদক ও বিটিএসএফ-এর উপদেষ্টা মোহাম্মদ মনির হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ.ক. ম. মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের এমপি মেজর জেনারেল (অব:) মোঃ সালাহ উদ্দিন মিয়াজী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বিটিএসএফ-এর কো-চেয়ারম্যান ও জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, দ্যা সাউথ এশিয়ান টাইমস সম্পাদক দীপক কুমার আচার্য্য, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মানিক লাল ঘোষ, ডিএসইসি'র সভাপতি মুক্তাদির অনিক, ডিএসইসি'র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান প্রমুখ।উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, বার্তা প্রবাহ পত্রিকার সহকারী সম্পাদক ও বিটিএসএফ-এর মহাসচিব মোঃ আল-আমিন শাওন।অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত সাংবাদিকদের নিয়ে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় প্রতিনিধি সম্মেলন। কেক কেটে ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসহ আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। ফুলের শুভেচ্ছা জানানো হয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের আগত নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদের।
প্রধান সম্পাদক : ফারুক হোসেন | ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ মতিউর রহমান
নির্বাহী সম্পাদক : হাজী মোঃ লিয়াকত আলী,যুগ্ম-সম্পাদক: আব্দুল মালেক,যুগ্ম - সম্পাদক মোঃ আলমগীর হোসেন , ব্যুরো প্রধান: ফাহারিয়া ইসলাম( মুন) প্রেস এডিটর: মোঃ ফয়সাল হোসেন , মোঃ শান্ত।
যোগাযোগ ০১৭৬৫৮৮৪৪৪৯
দেশপ্রিয়২৪.কম