ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

বার বার অনুরোধ করার পরও বাসের গতি কমায়নি চালক

রিপোর্টার শান্ত হোসেন 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে

বার বার অনুরোধ করার পরও বাসের গতি কমায়নি চালক কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি একজনের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ। নিহতরা হলেন, কক্সবাজারের টেকনাফের মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬), নোয়াখালীর চাটখিলের নাসির উদ্দিন (৩২) ও লক্ষ্মীপুরের রায়পুরের মাসুক মিয়া (৪০)।বাসটিতে থাকা যাত্রী ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে ঘুমো ঘুমো চোখে বেশ বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক। যাত্রীদের বেশিরভাগ ওই সময় ঘুমিয়ে থাকলেও সজাগ যাত্রীদের সবাই কম গতিতে চালাতে অনুরোধ করেছিলেন বারবার। কিন্তু চালক কথা শোনেননি।মো. সুমন নামের এক যাত্রী বলেন, সায়েদাবাদ থেকে গাড়িতে ওঠেছি। ২৮ জন যাত্রী নিয়ে গাড়িটি রাত ২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছাড়ে। ছাড়ার পর থেকেই বেশ বেপরোয়া গতিতে বাসটি চলছিল। দোতলা বাসটির উপরের তলা এবং নীচ তলায় থাকা যাত্রীরা সবাই কম গতিতে বাসটি চালানোর জন্য চিৎকার করছিল। কিন্তু চালক তা শোনেননি।ভোররাতে কুমিল্লার একটি হোটেলে যাত্রাবিরতি দেয়। সেখানে বেশ কিছুক্ষণ বিরতির পর আবার বেপরোয়া গতিতে বাস চালাতে থাকেন চালকমো. নাবিল নামের এক যাত্রী বলেন, বাসের মধ্যে ঘুমিয়ে ছিলাম। চোখ মেলে দেখি কাত হয়ে পড়ে থাকা বাসে আটকে আছি। কাঁচের গ্লাসে মোড়ানো থাকায় কোন দিকে দিয়ে বের হবো বুঝতে পারছিলাম না। পরে কয়েকজন মিলে কাঁচের গ্লাস ভেঙে বের হয়ে আহতদের বের করে আনার চেষ্টা করি। এটা একটা দুর্বিষহ অভিজ্ঞতা। আমার জীবনে প্রথম এমন কোনো ঘটনার সাক্ষী হলাম।এদিকে ঘটনার পর থেকেই বাসের চালক এবং সহকারী পলাতক রয়েছেন। বাসটিকে উদ্ধার করে মিয়া বাজার হাইওয়ে থানায় আনা হয়েছে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় সনাক্ত হওয়ার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।মিয়া বাজার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে জেনেছি, চালকের চোখে অনেক ঘুম ছিল। ঘুমের চোখ নিয়েই বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন তিনি।ওসি আরও বলেন, নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। বাসের চালক এবং সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে। বাসের মালিক পক্ষকে খবর দেওয়া হয়েছে।প্রসঙ্গত, শুক্রবার (২৭ মে) ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে রিল্যাক্স পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামে পাঠানো হয়। ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বার বার অনুরোধ করার পরও বাসের গতি কমায়নি চালক

নিউজ প্রকাশের সময় : ০৬:০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪